শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বীরগঞ্জে মফিজুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View
Oplus_131072

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামস্থ জনৈক শফিকুল ইসলামের বসতবাড়ির খুলিয়ানে ০৭/০৩/২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় আসামীগণ ভিকটিম মফিজুল ইসলাম, গংদের মারপিট করিয়া জখম করে।

পরে তারা প্রাথমিক চিকিৎসার শেষে পুনরায় বাড়িতে গেলে ১০/০৩/২৫ সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় এজাহার নামীয় আসামীগণ তাহাদের মারপিট করিয়া জখম করিলে কয়েকজন আহত হয়, তার মধ্যে ভিকটিম মফিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেলে প্রেরণ করেন, সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে সেখানে ভর্তি হন, গত ১৪/০৩/২৫ ইং তারিখে রাত্রী আনুমানিক ১২.০০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-১৮.মামলা হওয়ার সাথে সাথে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এজাহার নামীয় পাঁচজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বীরগঞ্জ শত গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড বানিয়াপাড়া নিবাসী মোঃ মফিজুল ইসলাম এর নির্মমভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭/০৩/২০২৫) ঝাড়বাড়ী এলাকার চেংঠী বাজারে সকাল ১১:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা বলেন মফিজুল ইসলাম এর খুনিদের আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category