শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

মোয়াজ্জেম সরকার রুবেল স্টাফ রিপোর্টারঃ-
বীরগঞ্জে হোটেলের কাজে শেষে শ্বশুর বাড়ি ফিরার পথে (কাঁকড়া)ট্রাক্টরের ধাক্কায় ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি -২০২৪) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।

ইসলাম ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া চংগাখাদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত ইসলাম দুপুরে উত্তর গড়েয়ায় হোটেলের কাজ সেরে বাজারও খরচ নিয়ে নিজ আবাসস্থল বাবুরহাট শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে ঝলঝলি এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী স্বপ্নীল নামক একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চালক শাহীন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হোন ইসলাম।

বীরগঞ্জ থানার (এসআই) জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টর এবং মটরসাইকেলটি জব্দ করে স্থানীয় আজাহার মাস্টারের জিম্মায় রাখা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category