বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯০ Time View

বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

রনজিৎ সরকার রাজ(দিনাজপুর):-:দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম(৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(১৩ ডিসেম্বর)বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।সরজমিনে জানা যায়,নিহত দানিউল ইসলামের ছেলে সামিল ইসলাম দিনাজপুরের বাড়িতে এবং মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে বসবাস ছিল।তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু”এক দিন রাত্রি যাপন করেন।

বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি এবং নিহত দানিউল ইসলামের দেখা শুনার কাজ করত।

শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে তার শয়ন কক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে,প্রতিবেশীদের জানায়।২০০৩ সালে ডিসেম্বর মাসে ১৬ তারখে নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন।

বিভিন্ন সুত্র বলছে,পূর্বপরিকল্পিত এই রহস্য জনক হত্যাকাণ্ডের পিছনে তার স্ত্রীর পরকিয়া প্রেম কিংবা বিপুল সম্পদের কারণে হতে পারে।সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার চাই।

এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উদ্ধারের কার্যক্রম চলছে,কিন্তু ক্রাইমসিন সিআইডি পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা জানান অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনা হবে।পুলিশ তৎপর আছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।

রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার,থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ বিপুলসংখ্যক পুলিশ অফিসারগণ কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category