সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ক্ষেত আবারো রাসায়নিক প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ক্ষেত আবারো রাসায়নিক প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর):-বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ফসল ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের অভিযোগে সংবাদ সম্মেলনকারীর ভুট্টা ক্ষেত আবারো রাসায়নিক দ্রব্য প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে।

পরিবারের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত ০৭ ডিসেম্বর-২০২৫ তারিখ রবিবার বিকালে বিরল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন ০৮ ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের আহসান আলী এর ছেলে মোঃ মিজানুর রহমান(৫৫)।একই জমিতে পূণরায় ভুট্টা রোপনের পর এবার রাসায়নিক প্রয়োগে নষ্ট করার অভিযোগ করে তিনি বলেন আমি ফসল উৎপাদন করতে না পারলে এক্ষতি আমার পরিবারকে ধ্বংস করে ফেলবে। তাই তিনি ভুট্টা ক্ষেতে রাসায়নিক দ্রব্য প্রয়োগকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

০৩ জানুয়ারি ২০২৬ নিজের ভুট্টা ক্ষেতের ভুট্টার গাছগুলো মরে যাওয়ার দৃশ্য দেখিয়ে মিজানুর রহমান জানান,চাঁদাবাজদের দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় এর আগে ০৭ ডিসেম্বর-২০২৫ সকাল ১০ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে তাদের ভাড়া করা ট্রাক্টর(হেরো)দিয়ে আমার ভোগদখলীয় জমিতে আমার রোপন করা ভুট্টা ফসল ক্ষেতে হাল চাষ করে ক্ষতিসাধন করে। এরপর আবারো ভুট্টা রোপন করা হলে গাছগুলো বড় হতে শুরু করে। এই ভুট্টা গাছগুলো বেড়ে উঠা সহ্য করতে না পেরে এবার রাসায়নিক দ্রব্য প্রয়োগে নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category