সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

বিরলে ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

বিরলে ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর):-বিরল উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮(ডিসেম্বর)বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা.মোঃ আব্দুল হাই সরকার। বিরল উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা.মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দিনাজপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক(ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত,সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম,বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা.মোছাঃ সৌদিয়া আকতার বানু।
মতবিনিময় শেষে ১০০ জনের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার ও ৫ টি করে ফ্লোরমেট উপকরণ হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত উপকরভোগীদের মধ্য হতে ৩ জন তাঁদের সফলতার ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানে প্রেরণামূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্যঃ বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে গবাদী পশু,হাঁস,মুরগী পালনে প্রশিক্ষণসহ ৪২ জনের মাঝে ২ টি করে ষাড় বাছুর ৮৪ টি,৪২ জনের মাঝে ২ টি করে বকনা বাছুর ৮৪ টি, ২৩৭ জনের মাঝে ২ টি করে মোট ৪৭৪টি ভেড়া,২৭০ জনের মাঝে ২০ টি করে মোট ৫৪০০ টি মুরগী এবং ২৯৬ জনের মাঝে ২০ টি করে মোট ৫৯২০ টি হাঁস বিতরণ করা হয়েছিল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category