বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার : কার ও বাইক জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে :: চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৭।

বুধবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে নগরীর বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-০৭।

গ্রেফতাররা হলেন- বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইল কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সুমন (৩২)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে র‌্যাব-০৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ আরফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের থেকে একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category