শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বিদেশি পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি::রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতার কুখ্যাত অস্ত্র কারবারীর নাম শ্রী সুদেব সরদার (২২)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামে তাঁর বাড়ি পিতা শ্রী রবি সরদার । মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন অস্ত্র ব্যবসায়ী।

সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁর অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল।

র‌্যাবের অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন যে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি।

এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category