রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বিএন‌পি-জামায়াত মিথ্যাচার করছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

আবরার ফয়সাল,মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি:- বাগেরহাট-৪ (‌মোরেলগঞ্জ-শরণ‌খোলা) আসনে আওয়ামী লীগ ম‌নোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপ‌তি এইচ এম ব‌দিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করে বলছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। যদি দেশের টাকা বিদেশে পাচার হয়ে থাকে তাহলে পদ্মা সেতু নির্মাণসহ দেশে এতো উন্নয়ন কি ভাবে হলো। আজকে যারা বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে মারছে,তারা কি ভাবে দেশের উন্নয়ন করবে। আমরা সন্ত্রাস ও হিংসার রাজনীতি চাই না,আমরা চাই উন্নয়নের রাজনীতি। ২৯ ডিসেম্বর, শুক্রবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী হাইস্কুল মাঠে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তি‌নি।ৎসোহাগ বলেন, আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে সবাই মিলে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।
তি‌নি ব‌লেন, নৌকা হচ্ছে শা‌ন্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শা‌ন্তিতে থাকে, দেশের উন্নয়ন হয় আর বিএন‌পি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশের মানুষ অশা‌ন্তি‌তে ভোগে, জ‌ঙ্গিবাদের উত্থান হয়। এ কার‌ণেই দেশের মানুষ বিএন‌পি-জামায়াতকে বর্জন করেছে। ৭ জানুয়া‌রির ভোট হবে উৎসব মুখর। উৎসব মুখর প‌রিবেশেই দেশের মানুষ ভোটে অংশ নেবে। ইউনিয়ন প‌রিচালনা পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান বাবুলের সভাপ‌তিত্বে পথসভায় সাবেক অ্যাডিশনাল আইজিপি আবদুর রহিম খান,উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু,জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাড.আলী আকবর শেখ,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category