বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গীতে ২ সন্তানের মারপিট বাবার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ::ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২ সন্তানের মারপিটে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত-নাজিম উদ্দীন (৫২) বালিয়াডাঙ্গী উপজেলার ১নং– পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে।

এর আগে ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তাকে তার ২সন্তান মারপিট করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—নাজিম উদ্দীনের ২ ছেলে, আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। নিহত নাজিম উদ্দীনের চাচী মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের ২ ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে ফসলের মাঠ থেকে ধরে এনে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে ও ২ ছেলে ভয়ভীতি দেখান ও গালিগালাজ করেন।

নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারপিটের পর বাড়ির বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয়, নাজিম উদ্দীনকে। রাত ৮ টায় স্থানীয়দের চাপের মুখে অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। শরীরে কোথাও কোনো বাহ্যিক জখম দেখা যায়নি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, দিনমজুর নাজিম উদ্দীনের ৫ ছেলে সন্তান। মেজো ২ ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে‌। ছোট ছেলেটি স্থানীয় বাজারে এক দোকানের কর্মচারী। বড় ছেলে আলাল ও সেজো ছেলে তার বাবাকে বাকি ছেলেদের অনুপস্থিতে মারপিট করেন। বর্তমানে অভিযুক্ত ঐ ২ ছেলে আত্মগোপনে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category