মো: আরিফুল ইসলাম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ আসন(ফুলবাড়ী-পার্বতীপুর) এ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর,
বাবার পক্ষে ভোট চাইতে, বাবাকে বিজয়ী করতে মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সুযোগ্য দুই কন্যার সরব ভূমিকা। বড় মেয়ে আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্তা,ছোট মেয়ে ফারজানা রহমান শিমলা। উত্তরবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ৭ বারের লাগাতার সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির এই দুই কন্যা,বাবার মতোই হয়েছেন উদর এবং চৌকস রাজনীতিবিদ। বড় মেয়ে ফারহানা রহমান মুক্তা দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।ছোট মেয়ে ফারজানা রহমান শিমলা ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা। দিনাজপুর ৫ আসনে বাবাকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সুযোগ্য এই দুই কন্যা। মোস্তাফিজুর রহমান ফিজার এমপির দুই কন্যাই সমাজ সেবায় এবং অসহায় মানুষদের জন্য সব সময় কাজ করে থাকেন। আর সেজন্যই বাবার পক্ষে ভোট চাইতে গিয়ে ফুলবাড়ীর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। ভোটাররা বলছেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপির দুই কন্যাই বাবার মত সৎ এবং উদার মনের মানুষ।
গ্রাম-পাড়া-মহল্লায় তাদেরকে কাছে পেয়ে আনন্দিত ভোটারা। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বাবাকে বিজয়ী করতে পৃথক পৃথক ভাবে জনসভা মূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন তারা। নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সভা সমাবেশে যোগদান করছেন তারা,সভা সমাবেশ গিয়ে বাবার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেছেন দুই কন্যা। বাবার আদর্শ নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান তারা। তারা জানান তাদের বাবা একজন সৎ মানুষ এবং ৭ বারের লাগাতার এমপি। এবারও তাদের বাবা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশা ব্যর্থ করেছেন তারা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদ আতাউর রহমান মিল্টন জানান এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের দুই কন্যা সমাজ সেবায় এবং সাধারণ মানুষদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, এতেই প্রমাণ হয় যে তারা দুজনেই বাবার সুযোগ্য কন্যা।
বাবার আদর্শে আদর্শিত হয়েছে,আমাদের ফুলবাড়ীর গর্ব এমপি মহোদয়ের দুই কন্যার জন্য শুভকামনা রইল।