বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বাকেরগঞ্জে ধসে পরে ছে সেতু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ভারপাশার সমিতি ঘর বাজার সংলগ্ন পাদ্রীশিবপুর ইউনিয়নের সাথে সংযোগ শ্রীমন্ত নদীর উপর নির্মিত এলজিইডি’র সেতুটি ধসে পড়ে গত এক সপ্তাহ ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েক দিনের অতিবৃষ্টি ও নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোত নদী দিয়ে প্রবাহিত হচ্ছে।

সেতুটির নিচ দিয়ে বালু ভর্তি একটি বাল্কহেড যাওয়ার সময় গত ৫ আগস্ট সেতুটির পিলারের সাথে ধাক্কা লেগে মাঝখানের অংশ ধসে পড়ে। এতে করে ভরপাশা ইউনিয়নের ৫টি গ্রামের বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই সেতুটি ধসে পড়ায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, উপজেলার অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সেতুটি ভরপাশা ও পাদ্রীশিবপুর ইউনিয়নের সাথে সংযোগ স্থাপন করে উপজেলা ও জেলা শহরের সাথে সংযোগ স্থাপন করেছে। শ্রীমন্ত নদীর উপর নির্মিত প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যরে সেতুটির মাঝখানের অংশ ধসে পড়েছে। সেতুটির ধসে পড়া স্থানে স্থানীয় লোকজন সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, জনঃ গুরুত্বপূর্ণ সেতুটি খুব শীঘ্রই মেরামত করার উদ্যোগ নিয়েছি আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category