সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

বাঁশখালীর সাবেক সাংসদ সোলতান উল কবীর চৌধুরীর স্মরন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

এনামুল হক রাশেদী, (বাঁশখালী) চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কিংবদন্তী আওয়ামীলীগ নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহঃ সভাপতি ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য বীর মূক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব সুলতান উল কবির চৌধুরীর ১০ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকাল ৪ টার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম মনচুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী গালীব সাদলী, কালিপুর ইউপি চেয়ারম্যান এড.শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী , বাঁশখালী পৌরসভার মেয়র এড.তোফায়েল বিন হোছাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা আক্তার কাজমী, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, আওয়ামীলীগ নেতা আবু জাফর, উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুজিয়া সুলতানা রুজি, কাউন্সিলর প্রনব দাশ, কাউন্সিলর আক্তার হোসেন, কাউন্সিলর কাঞ্চন বডুয়া, কাউন্সিলর বদিউল আলম, কাউন্সিলর ইসহাক।

বক্তাগন বাঁশখালীর কিম্বদন্তি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলতান উল কবীর চৌধুরীর বর্নাঢ্য কর্মময় জিবন স্মরন করতে গিয়ে শোকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

  শুধু বাঁশখালী নয় সমগ্র দক্ষিন চট্টগ্রামে মরহুম আলহাজ্ব সোলতান উল কবীর চৌধুরীর মত সৎ, সাহসী, ত্যাগী ও নীতিবান নেতার এক বিরল দৃষ্ঠান্ত তৈরী করে রেখেছেন সারা জিবনের জন্য।

তিনি ছিলেন কালজয়ী স্বতন্ত্র এক ইতিহাস। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও তাঁর জিবনের আলোকিত আলোচিত স্মৃতিগুলো বর্ননা করে শেষ করা যাবেনা জানিয়ে বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব সোলতান উল কবীর চৌধুরী ছিলেন এমন এক নেতা, যিনি মরেও চিরকাল ইতিহাসের নায়ক হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন সর্বসাধারনের অন্তরে নিরেট ভালবাসায় শ্রদ্ধায়।
দেশ-মাটি ও মানুষকে ভালবেসে রাজনীতি করতে হলে আগামী প্রজম্মকে মরহুম আলহাজ্ব সোলতান উল কবীর চৌধুরীকে স্মরন করতে, তাঁর আদর্শকে লালন করতে হবে।

স্মরন সভায় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ, মেম্বার সেলিম, মেম্বার মাসুদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর আলম, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দীন রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম উদ্দিন মাহফুজ, যুবলীগ নেতা ওসমান, হারুনর রশিদ, মিজান সিকদার, মো:গিয়াসউদ্দিন, মোরশেদুর রহমান নাদিম, ফিরোজ শাহী, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুজ্জামান আবিদ, ছাত্রলীগ নেতা বাহাদুর, খোরশেদ আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category