সৌরভ লোধ,কুমিল্লা প্রতিনিধিঃ -কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারের পাশ ঘেঁষে বয়ে চলা কার্জন খালের উপর ভাবে অবৈধ গড়ে ওঠা ৩০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২৩ ডিসেম্বর উপজেলার আড্ডা বাজারে খালের উপর অবৈধ ভাবে নির্মিত ঐ ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন বরুড়া থানা পুলিশের ২টি টিম সহ আনসার ও র্যাবের ১ টিম। জানা যায়,আড্ডা বাজারের কার্জন খালের শাখা খালের উপর দীর্ঘদিন যাবত অবৈধভাবে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্চিলো একটা শ্রেণি। উপজেলা প্রশাসন বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে যাচ্ছে তারা।
এর সূত্রপাত ধরে শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান,আড্ডা বাজারের খালের উপর অবৈধভাবে নির্মিত দোকান গুলো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভেঙ্গে দেওয়া হয়। আরো ০৬ টি দোকান হ্যামারের অভাবে উচ্ছেদ করা যায় নি। আগামী মঙ্গলবার হ্যামার আসবে,তখন উচ্ছেদ করা হবে। এছাড়াও বরুড়া উপজেলার যে জায়গায় অবৈধভাবে ড্রেজার চালানো সহ জমি দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।