বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৮৮ Time View

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড

বরগুনা জেলা প্রতিনিধি:-বরগুনায় নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে। অর্থদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার সাবেক চেয়ারম্যান বাচ্চু খানের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে ছোট গৌরীচন্না এলাকার ঘোড়া প্রতিকের সমর্থক জনৈক টিটু’র বাড়িতে ঘোড়া মার্কার কয়েকজন সমর্থককে সাথে নিয়ে নৈশভোজ করেন ঘোড়া প্রতিকের প্রার্থী এনামুল হক শাহীন।এসময় গোপনে সংবাদ জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রার্থী এনামুল হক শাহীন অর্থদন্ডের বিষয়টি স্বীকার করে বলেন,আমি নির্বাচনী এলাকার খোজ খবর নিয়ে এখানে খাবার খেতে এসেছিলাম। তার পরে এই ঘটনা।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন,নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সংশোধিত ২০১৬ (৭) (গ) ৩২ ধারায় বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category