বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগ :: শুত্রুবার সন্ধ্যায় দুই দিনের সফরে গোপালগঞ্জে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে তিনি রাত ৭ টা ৫৫ মিঃসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্যর করেন।

৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও শেখ হেলাল এমপিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রজেক্ট ক্লোজিং অনুষ্ঠানে যোগ দিতে জাজিরা পয়েন্টে আসেন। সেখানে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৭৫ এর ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সংরক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। রাতে তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রিযাপন করবেন।

আগামী কাল শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুংগীপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপরে তিনি নবনির্মিত আধুনিক টুঙ্গীপাড়া পৌর সুপার মার্কেট ঘুরে দেখবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে । প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুরো টুঙ্গিপাড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে পেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেন।

প্রধানমন্ত্রীর আগামী কাল কার্যক্রম শেষে করে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগামী কালকের কার্যক্রম সুচি নিশ্চিত করেছেন,গোপালগঞ্জের জেলা প্রশাসক, কাজী মাহবুবুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category