মোহাম্মদ আসাদ জামালপুর প্রতিনিধি:- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)২,সে সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পূর্ব দত্তের চর এলাকার আজিজুর রহমানের টিনের ছাপড়া ঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে- সিরমতআলী (৪০), বাচ্চু মিয়া (৫৩),আব্দুল মমিন (৫৬),জাহাঙ্গীর আলম(৪৩)মাহাবুর(৪৭) সাইদুর রহমান(৫০) আজিজুর রহমান(৫০) রাসেল (৩৩),গোলাম মোস্তফা(৪২) অভিযান সূত্রে এস আই আবু রায়হান জানান,২৩ ডিসেম্বর (শনিবার)মধ্য রাতে বকশীগঞ্জের উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পূর্ব দত্তের চর এলাকার একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি )-২ এর ওসি সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার রাতে ৯ জুয়ারী কে আটক করা হয়। আজ রবিবার দুপুরে জুয়া আইনে মামলার মাধ্যমে তাদের আদালতে প্রেরিণ করা হয়েছে।