বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ফিটনেস নবায়নে যেসব গাড়িতে দিতে হবে না অগ্রিম কর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

দেশে সাত ধরনের গাড়ির ক্ষেত্রে মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে অগ্রিম কর দিতে হবে না। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত একটি স্পষ্টীকরণ প্রজ্ঞাপন দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে।

অগ্রিম কর দিতে হবে না, এমন গাড়ির তালিকায় আছে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ; সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম; কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও অঙ্গসংগঠনের দপ্তর; বাংলাদেশে কার্যরত বিদেশি উন্নয়ন অংশীদার ও এর সংযুক্ত দপ্তর; এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান; সরকারি বিশ্ববিদ্যালয়; গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। অগ্রিম কর মওকুফের জন্য এসব গাড়ির মালিককে এনবিআর থেকে সনদ নিতে হবে না।

এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সম্প্রতি বিআরটিএ কর্তৃপক্ষ কোন কোন গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর প্রযোজ্য হবে না, তা এনবিআরের কাছে জানতে চায়। অবশ্য আয়কর আইন ২০২৩ অনুসারে এ ধরনের গাড়িতে আগে থেকেই অগ্রিম কর প্রযোজ্য ছিল না। এখন এনবিআর বিষয়টি আরও বিস্তারিত জানিয়ে স্পষ্টীকরণ প্রজ্ঞাপন জারি করল।

সর্বশেষ ২০২০-২১ অর্থবছর থেকে গাড়ির অগ্রিম কর বৃদ্ধি করা হয়। ১৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। বাংলাদেশে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহার হয়, এর প্রায় ৭০ শতাংশের বেশি ১৫০০ সিসির কম। ১৫০০ সিসির বেশি; কিন্তু ২০০০ হাজার সিসির কম—এমন গাড়ির অগ্রিম কর ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করা হয়। এ ছাড়া ২০০০ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ১ লাখ টাকা এবং ৩০০০ সিসি থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হবে। এর বেশি সিসি হলে দুই লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category