বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ফরিদপুর জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

ফয়সাল মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুর জেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী ‌ শামীম হকের নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে আজ শনিবার বেলা বারোটায় ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ও ফরিদপুর সদর ৩ আসনে নৌকা প্রার্থী শামীম হক। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি,ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন বিরাজ,কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী।ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ সুলতান খান রাহাত। কোতোয়ালি থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী আলম বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান হিমেল,ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান শুভ,জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার। সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ‌ আজ ঐক্যবদ্ধ। আর তাই আগামী সাত জনুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ী ।করতে হবে । বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গত ১৫ বছরে দেশে যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম করেছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে। বক্তারা বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতৃবৃন্দ ‌ স্বতন্ত্র প্রার্থীর সাথে হাত মিলিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের বলছি তারা মূল ধারায় ফিরে আসুন আওয়ামী লীগের পক্ষে কাজ করেন। বক্তারা বলেন আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ‌নির্বাচনে জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের সরকার গঠন করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‌আবারো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এবং তার নেতৃত্বেই দেশ পরিচালিত হবে। বক্তারা ফরিদপুর সদর ৩ আসনের এমপি পদে দলীয় প্রার্থী শামীম হককে বিপুল ভোটে নির্বাচিত করে ‌জনগণের সেবায় ‌কাজ করার সুযোগ দানে ‌সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category