শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

ফরিদপুরের জননেতা এস এম নুরুন্নবীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

ফয়সাল মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধি:- বৃহত্তর ফরিদপুর ‌ও‌ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত এস এম নুরুন্নবীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার বাদ আসর ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলুর সড়কের আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএম নুরুন্নবীর পুত্র ‌ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক,খেলাঘর ফরিদপুরের সভাপতি মোঃ আলতাফ হোসেন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।সভায় বক্তারা মরহুম এসএম নুরুন্নবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন ‌ এসএম নুরুন্নবী শুধু একজন ভালো সংগঠক ছিলেন না তিনি একজন ভালো মানুষ ছিলেন। আওয়ামীলীগের কান্তিকাল সময়ে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি একজন সৎ মানুষ ছিলেন ‌।
আর তাই আমরা আজ তাকে স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে দোয়া পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত এসএম নুরুন্নবী সাহেবের জামাতা শহিদুল ইসলাম লিখন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category