শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফতেপুর বিওপির হলুদিয়া সীমান্ত এলাকা হতে ০৩টি ককটেল ও ০২টি ডেমেজ খোসা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নে টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে টহলদল হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযান পরিচারনা করার সময় সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের বালতী দেখতে পেয়ে সন্দেহজনকভাবে বালতীটি তল্লাশী করে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ০৩টি ককটেল ও ০২টি ডেমেজ খোসা নিশ্চিত হয়ে উক্ত স্থান হেফাজতে রাখে এবং ককটেল ও ডেমেজ খোসা শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category