সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, একসঙ্গে কাজ করার প্রত্যয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

আকবর হোসেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই’ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লেখেন, স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।

রোববার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category