সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

পিএসসির প্রশ্নের দায়িত্ব রাবিকে দেওয়া আহ্বান রাবি অধ্যাপকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

রাবি প্রতিনিধি::পিএসসির পরীক্ষাগুলোয় সাম্প্রতিক প্রশ্নফাঁসের বিষয়ে প্রতিবাদ জানিয়ে রাবি অধ্যাপক ড. সোহেল হাসান বলেছেন, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির প্রশ্নের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি বলতে চাই, আপনার রাবিকে প্রশ্নের দায়িত্ব দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশ্নফাঁসের কোনো রেকর্ড নেই। প্রশ্নের দায়িত্ব পেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে বলেই আমার কাছে মনে হয়।”

বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনের ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এক বক্তব্যে রাবি অধ্যাপক এসব কথা বলেন।

এসময় অধ্যাপক ড. সোহেল হাসান আমলাদের সমালোচনা করে আরো বলেন, “পিএসসি ক্রমেই একটি আমলা নির্ভর প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। শিক্ষকদের অংশগ্রহণ সেখানে কমে যাচ্ছে। যদি শিক্ষকদের অংশগ্রহণ পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে এসব পরীক্ষায় দুর্নীতির পরিমাণ কমে যেত। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিই, তখন প্রশ্নের নিরাপত্তা রক্ষার জন্য একটি রুমেই অবস্থান করি—এতটা সিরিয়াস থাকি আমরা।”

এদিকে টানা দশম দিনের মতো চলছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি।

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমাদের আচার্য ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার রয়েছেন। তারা নিশ্চুপ না থেকে শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একত্রিত হয়ে সরকারের সাথে আলোচনায় বসে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরা। দাবি আদায় না হলে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ একযোগে পতত্যাগ করার দাবি জানানো। এ দেশটাকে একের পর পর সংঘাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাটামো ও প্রত্যয় স্কিম অতিদ্রুত বাতিল করতে হবে।

এ বিষয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার বলেন, “আমাদের সর্বাত্মক আন্দোলন চলমান রয়েছে। এখনও পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন; আশা করি তিনি দেশে ফিরলে এ বিষয়ে তিনি যৌক্তিক কোনো সমাধানের চেষ্টা করবেন।

তাছাড়া, আমাদের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি যিনি নিজেও একজন রাবির সাবেক শিক্ষার্থী; আশা করি তিনিও আমাদের আন্দোলন পর্যবেক্ষণ করছেন। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।”এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category