শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে মানিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

জাহিদ খান(কুড়িগ্রাম প্রতিনিধি):: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মানিক রহমান শারীরিক প্রতিবন্ধকতা কে পাশ কাটিয়ে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।

আর দশজন স্বাভাবিক শিক্ষার্থীদের মত স্বাভাবিক সে নয়। প্রচন্ড ইচ্ছা ও অদম্য মানসিক শক্তির বলে বলীয়ান মানিক পা দিয়ে লিখেই এইচএসসিতে ও জিপিএ ৫ পেয়ে সাড়া জাগিয়েছে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান।

মেধাবী মানিক রহমান এ বছর নীলফামারী জেলার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে ২০২২ সালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতেও সে জিপিএ ৫ পেয়েছিলো এবারও পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর মানিকের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে সবাই মুগ্ধ। শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মা প্রভাষক মরিয়ম বেগম।

মানিক রহমান ভবিষ্যতে একজন সৎ ও দক্ষ প্রশাসক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছে পোষণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category