বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

পাবনায় পাঁচটি আসনেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

এস এম আলমগীর চাঁদ,পাবনা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।এর মধ্যে পাবনা ১ আসনে বিজয়ী হয়েছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা ২ আসনে আহমেদ ফিরোজ কবীর,পাবনা ৩ আসনে মকবুল হোসেন,পাবনা ৪আসনে গালিবুর রহমান শরীফ এবং পাবনা ৫ আসনে গোলাম ফারুক প্রিন্স বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে পাবনা ১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শামসুল হক টুকু নৌকা প্রতীকে পেয়েছেন ৯৪,৩১৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদ ট্রাক মার্কা প্রতীকে পেয়েছেন ৭২,৩৮৭ভোট ।

পাবনা ২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন।তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১,৬৫,৮৪২ ভোট।তার প্রতিদন্দ্বি ছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ।তিনি নোঙর প্রতীকে পেয়েছেন ৪,৩৮২ভোট।

পাবনা ৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হয়েছেন।তিনি তার নৌকা প্রতীকে পেয়েছেন ১,১৯৪৬৯ ভোট।তার নিকটতম প্রতিদন্দ্বি আব্দুল হামিদ পেয়েছেন ১,০০১৫৯ভোট।
পাবনা ৪ আসনে নোকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ।তিনি পেয়েছেন ১,৬৭,৪৪৩ ভোট।তার নিকটতম প্রতিদন্দ্বি ছিলেন পাঞ্জাব আলী বিশ্বাস ।তিনি পেয়েছেন ১৪,৬৬২ ভোট।

পাবনা ৫ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স।তিনি তার নৌকা প্রতীকে পেয়েছেন ১,৫৭,২৬০ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বি জাকির হোসেন পেয়েছেন ৩৩১৬ ভোট ।
উল্লেখ্য,পাবনার ৫ টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। এর মধ্যে পাবনা ১ আসনে ৬ জন,পাবনা ২ আসনে ৮ জন ,পাবনা ৩ আসনে ৮ জন পাবনা ৪ আসনে ৬ জন এবং পাবনা ৫ আসনে ৫ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category