পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ চোরাকাবারী আটক
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার নওগাঁ প্রতিনিধ:-অদ্য ৫ জানুয়ারি ২০২৬ তারিখ ২২০০ ঘটিকায় রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৪-আর হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটতলী হাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,০১টি মোবাইল এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন চোরাকারবারী মোঃ মিজানুর রহমান(২৩),পিতা-মোঃ মোখলেছর রহমান,গ্রাম-মোল্লাপাড়া,পোস্ট-বিদিরপুর,থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-১,২১,২০০ /-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক,পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি।