পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:-গতকাল ১৩ জানুয়ারি ৫ টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লকমা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি।