বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পত্নীতলা থানায় যোগদান করলো নতুন ওসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেনকে বিদায় এবং নবাগত ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান কে বরণ করেছেন থানার কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর নওগাঁ পুলিশ সুপার মো: কুতুব উদ্দীনের স্বাক্ষরতি অফিস আদেশে এ বদলীর আদেশ দেওয়া হয়।

বিদায়ী ওসি এ থানায় এক বছরের কম সময় ছিলেন তবে তিনি ছোট বড় সবার সাথেই কথা বলতেন কথা শুনতেন , সকলের ফোন রিসিভ করতেন পূর্বের কর্মস্থলেগুলোতেও তার সুনাম ছিল, থানায় যোগদানের অল্প সময়েই অনেক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য আলোচিত ঘটনা চার্জার ছিনতাই করে হত্যা মামলার চার্জার উদ্ধার এবং প্রধান আসামিসহ পুরো চক্রকে রংপুর বগুড়া থেকে আটক করেন।

আবার নাদৌড় রাস্তায় চল্লিশ বছর ধরে ধারাবাহিকভাবে মোটরসাইকেল/ সাইকেল / টাকা / সোনা চুরি ছিনতাই চলছিল কোনদিন উদ্ধার বা আসামি আটক হয়নি এবার সেই রাস্তায় ছিনতাই হওয়া মোটরসাইকেল চাপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার ও আসামি আটক করতে সক্ষম হয়, সেই রাস্তায় পুলিশ টহল জোরদার করেন। এ থানায় থাকা অবস্থায় কয়েকবার রাজশাহী রেন্জের শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেয়েছেন তিনি।

আইন শৃঙ্খলা উন্নতির জন্য তিনি অনেক চেষ্ট করেছেন হয়তো সিস্টেমের কারনে বিভিন্ন টেলিফোনেের কারনে কখনো কখনো পিছিয়ে গেছেন। যেখানেই থাকুন দেশের মানুষের কল্যানে কাজ করুন। পরিবার নিয়ে সুখে থাকুন। শুভকামনা অবিরাম।

নবাগত ওসিকে স্বাগতম পত্নীতলার আইন শৃঙ্খলা উন্নতি করন এবং আপনার নেতৃত্বে মাদকমুক্ত পত্নীতলা হোক এমন প্রত্যাশা আমাদের। ভাল থাকুন ভাল রাখুন। ভাল কাজে পাশে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category