শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

পটুয়াখালীতে মাদরাসার ৩ শিক্ষককে মারধর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

বরিশাল প্রতিনিধি মোঃ মামুন খান ::বরিশাল, পটুয়াখালীর দুমকি থানাব্রিজ গোলাম সরোয়ার হাফেজি ও নুরানি মাদরাসায় প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে জোর করে চাকরিচ্যুত করা এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে মাদরাসার শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা।মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে এ বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা অন্যায়ভাবে চাকরিচ্যুত ৩ শিক্ষককে চাকরিতে বহাল রাখা এবং শিক্ষকদের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান।

জানা যায়, গত ১১ আগস্ট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা একটি কমিটি গঠন করে ২৫ আগস্ট প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে মারধর করে চাকরি থেকে পদত্যাগের জন্য জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেন। এতে ছাত্র অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা থাকলেও তা বর্জন করে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকরা।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হাওলাদার বলেন, আমরা মাদরাসার জমি দিয়েছি এবং মাদরাসা প্রতিষ্ঠা করেছি। প্রধান শিক্ষকসহ অন্য ৩ শিক্ষক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করায় তাদের চাকরি থেকে বরখস্ত করা হয়েছে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যেহেতু সব বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠানের কমিটির সভাপতি আমি। তাই আমাকে ছাড়া এই মুহূর্তে কোনো শিক্ষককে অব্যাহতি দেওয়া কিংবা নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category