বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পটুয়াখালীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি ::পটুয়াখালীর দুমকীতে গলায় ফাঁ*স দিয়ে মো: মারুফ(১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মৃত মারুফের ভাই রিফাত বলেন,আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা যায়।

এ ব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।

তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category