বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

সাঈদী হাসান বোদা প্রতিনিধি :: পঞ্চগড় জেলার মাগুরা ইউনিয়নে উক্ত দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায় অন্তর রায় বর্মন (১৫) নামে এক ছাত্র নিহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ দূরঘটনা ঘটে।

নিহত অন্তর একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানান দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্কুলের পোশাক পরিহিত অবস্থায় এক শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এ সময় দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়া হয়। তবে শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

নিহত ওই শিশুর পরিবার জানায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল অন্তর।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় উক্ত দুর্ঘটনাটি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category