শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

নড়াইল-২ আসনে মাশরাফি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৭ Time View

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইল ২ আসনে দ্বিতীয়বার সদস্য নির্বাচিত হয়ে মাশরাফি বিন মুর্তজা তার নিজ ফেসবুক আইডিতে নাড়াইলের টেকসই উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। মাশরাফি ফেসবুকে যা লিখেছেন:-
সম্মানিত নড়াইলবাসী,আসসালামু আলাইকুম।
আজ সারাদিন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রদান করেছেন। মহান আল্লাহ’র রহমতে আপনাদের মূল্যবান রায়ে আমি আগামী পাঁচ বছরের জন্য আবারো আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি।

এজন্য আমি প্রথমে মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া জানাই। বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ অভিবাদন ও বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে,যার অনুপ্রেরণা আমার রাজনীতির শক্তি।

প্রিয় নড়াইলবাসী,
যে ভালোবাসা আমাকে সবসময় আপনারা দিয়েছেন, আজ আমি আবার নতুন করে সেই ভালোবাসায় সিক্ত হয়েছি। এই অমূল্য ভালোবাসার প্রতিদান আমি কোনকিছু দিয়ে দিতে পারবো না। আপনাদের অকৃত্রিম ভালোবাসার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা। আমি যেন জন্মভূমি নড়াইল- লোহাগড়ার টেকসই উন্নয়নে কাজ করতে পারি,সেজন্য সবসময় আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।

বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমি ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে নৌকা প্রতীককে বিজয়ী করেছেন আমার নড়াইল জেলা আওয়ামী লীগ ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সেইসকল সম্মানিত নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় ধন্যবাদ জানাই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে। ধন্যবাদ জানাই সম্মানিত সাংবাদিক বন্ধুদের।

আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী পাঁচবছর নতুন উদ্যমে কাজ করতে চাই।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category