রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

নড়াইলে টয়লেটের হাউজে নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ Time View

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের নড়াইলের উপ-পরিদর্শক সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা।পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়,এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন,খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category