সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নড়াইলে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা। নড়াইলের কালিয়া উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী- পরিচালক মো. আবুল মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় ৫টি ইট ভাটার চিমনী ভেঙে দেওয়া হয় এবং ট্রাক্টরের সাহায্যে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে ভাটার মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪টি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাত কল ভেঙে এ সব ভাটা মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category