বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে কেরামবোর্ড খেলার সময় ওই তিন যুবকের উপর অতর্কিত হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন। আহতদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন-কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১), একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)।

পুলিশ ও আহতদের স্বজন সূত্রে জানা গেছে,তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে কেরামবোর্ড খেলছিলেন।এ সময় গ্রামের প্রতিপক্ষ গ্রপের ১০-১৫জন লোক ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিন যুবককে হত্যার চেষ্টা চালায়।প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তামিমের বাম পায়ের রগ কেটে যায় এবং চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ লেগে গুরুতর আহত হন তিনি।এছাড়া মুরাদের ডান হাতের রগ কেটে এবং জামিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় তাদের।

আহতের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় রেফার্ড করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলা দায়ের হযেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category