বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :: বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক, লেখক ও চিকিৎসক, খ্যাতিমান লেখক, সাংবাদিক ও প্রাবন্ধিক ডা. মাহতাব হোসাইন মাজেদ পরিচালিত দেশের স্বনামধন্য হোমিও চিকিৎসা সেবা কেন্দ্র ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরের অলংকার শপিং মলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও চট্টগ্রাম ল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী,। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: রতন চক্রবর্তী, দৈনিক আমাদের বাংলা সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মো জামাল উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক মো: কামাল উদ্দিন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো : নুরুল কবির, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মো : শাহাদাত হোসেন ভূঁইয়া বাবুল, নিউজ গার্ডেন ২৪ ডটকমের সম্পাদক কামরুল হুদা, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রেফাত সিদ্দিকী, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা মাওলানা ইমাম হোসাইন ফারুক।

প্রতিষ্ঠানের কর্ণদ্বার ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান ও ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category