শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নৌ যান চলাচল শুরু হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে সেন্টমার্টিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৭ Time View

জামাল উদ্দীন ::দীর্ঘ  সাত দিন ধরে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে নৌ যান  চলাচল বন্ধ থাকার পর গত ১৩ জুন  পুনরায় চালু হওয়াতে দ্বীপবাসী স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে।

জানাযায় গত  ২৯ মের অনুষ্টিতব্য নির্বাচন ঘুর্নিঝড় রেমালের কারণে বন্ধ ঘোষনা করে নির্বাচন কমিশন।  গত ৫ জুন টেকনাফ উপজেলা নির্বাচনের আওতাধীন ইউনিয়ন সেন্টমার্টিনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বচনে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রিসাইডিং,পোলিং এজেন্টদের নির্বাচন শেষে বহন করে ফেরত আসার পথে মাঝ সাগরে আসার পর মিয়ানমারের ওপার থেকে আরকান আর্মিদের ছোঁড়া মটার্শেলের গুলি এসে পড়ে।

এসময় ঐদিন থেকে নিরাপত্তা জনিত কারণে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধূরী টেকনাফ  নৌ রুটে সাময়িক নৌ যান চলাচল বন্ধ ঘোষনা করে। তখন থেকে দীর্ঘ ৭ দিন নৌ যান চলাচল বন্ধ থাকলে দ্বীপের প্রায় ৮ হাজার  জনসাধারণ চরম খাদ্যসংকটে পড়ে। তাছাড়া দ্বীপে গমনকারী আরো ৩ শতাধিক মানুষ  ফিরে আসতে নাপেরে হৈ চৈ শুরু করে দেয়। এসব কিছু বিবেচনায় এনে
গত ১৩ ই জুন কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে বিজিবি ও কোস্টগার্ডের সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে টেকনাফ  সেন্টমার্টিন নৌ রুটে নৌযান চলাচল শুরু হয়।

এতে করে দ্বীপের  জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে এবং নৌ যান চলাচলে খাদ্যসংকট থেকে দ্বীপ বাসীর জীবন যাত্রার উত্তরন ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category