শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

মোহাম্মদ আবু নাছের নোয়াখালী :: নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।রোববার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনাী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনা টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট,১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ৫৬৬টি বুলেট গণনা করা হয়েছে। এরপর আরও ১০-১৫টি বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category