বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নোয়াখালীতে এমপি মোহাম্মদ আলী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়। তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। এছাড়া গত কিছু দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন আলী।

স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় নিজের বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে উঠে অনিয়ম ও নৌরাজ্যের স্বর্গরাজ্য।

কমান্ডার মুশফিকুর রহমান আরও বলেন, হাতিয়ার আইন শৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মো.আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্রগ্রাম পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category