বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নোবিপ্রবিতে হলের খাবার পানি পান করে অসুস্থ হওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

মো. নাঈমুর রহমান নোবিপ্রবি প্রতিনিধি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হলের খাবার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

নোবিপ্রবির ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ( টিএইচএম) বিভাগের ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোকন আলী বলেন, গতকাল রাতের খাবার খেয়ে ঘুমানোর পরে সকালে ডায়রিয়ায় আক্রান্ত হই। পরবর্তীতে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হলে দায়িত্বরত চিকিৎসক খাবার পানি থেকে ডায়রিয়ার সমস্যা হয়েছে বলে উল্লেখ করেন।

খোকন আলী আরো যুক্ত করে বলেন, আজকে দিনের মধ্যে মালেক হলের ৬-৮ জন আবাসিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়াও মালেক হলের গোসলের পানি ব্যবহার করার পরে এলার্জিজনিত সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত আছি, বিশ্ববিদ্যালয়ের ডিবিডি বিভাগের সাথে কথা বলে পানির ফিল্টার বসানোর ব্যবস্থা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category