বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নেত্রকোনার পূর্বধলায় তীব্র শীত উপেক্ষা করেও বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

নেত্রকোনার পূর্বধলায় তীব্র শীত উপেক্ষা করেও বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

সাগর আহমেদ জজ,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ-নেত্রকোনার পূর্বধলায় শুরু হয়েছে বোরো মৌসুমের চারা রোপণ। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হাল চাষ,বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপণের মতো কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদে তেমন সমস্যা হবে না বলে মনে করেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,কুয়াশা ঢাকা শীতের সকাল হিমেল হাওয়া উপেক্ষা করে কৃষকরা বোরো মৌসুমে ধানের চারা রোপণের ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো আবাদের ধুম চলছে। উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন। কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন,আবার কেউ বা ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। বেশকিছু জমিতে আবার অনেকে চারা রোপণ করেছেন।

কৃষক রফিকুল ইসলাম জানান,তিনি এক একর জমিতে চারা রোপণ করেছেন। তার চারা রোপণের জন্য প্রায় ৫ হাজার টাকা খরচ করেছেন।আরেক কৃষক তাঁরা মিয়া বলেন,জমিতে চারা রোপন করতে শ্রমিক সংকটে পড়তে হচ্ছে তাকে।
কৃষকেরা একসাথে জমি তৈরি ও চারা রোপন করায় এরকমটা হচ্ছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবীর জানান, এ মৌসুমে ২১ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা এবং ৯৭ হাজার ৫ শ’ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ৯ হাজার ২ শ’ জন কৃষককে সরকারি ভাবে প্রণোদনা দেয়া হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২শ’ জনকে হাইব্রিড এবং ৫ হাজার জন কৃষককে উপশী জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category