সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নীলফামারীর ফাতেমা হতে পারে সুবিধা বঞ্চিত নারীদের জন্য অনুপ্রেরণা।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

মোঃ আব্দুল খালেক। সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:- স্বামী দ্বিতীয় বিয়া করিয়া ঢাকাত পালায় গেইছে। তিন বেটি নিয়া চোখুত সরষে ফুল দেখতে থাকো। কোনো উপায় না পায়া জমানো টাকাদি কিনে ফেলালু রিকশাভ্যান। কিন্তু যাত্রীরা মোর রিকশাভ্যানে চড়বার চায় না। তাই বাধ্য হয়ে ভ্যানে ভ্রাম্যমাণ কসমেটিকের দোকান বানিয়ে পথে নামনু। এখন আল্লাহর রহমতে ভালো আছু। এসব কথা বলেন নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের সোনারায় দারোয়ানী গ্রামের সুতাকল এলাকার মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার বন্যা (৪২)।ফাতেমা আক্তার বন্যা জানান,২০০৫ সালে অন্যের বাড়িতে কাজ করার জমানো টাকা দিয়ে একটি পুরোনো ভ্যান গাড়ি কিনেন তিনি। কিন্তু ভ্যানে যাত্রী কম হয়। তাই রোজগারও কমে যায়। তাই শুরু করেন ভ্রাম্যমাণ দোকান (ব্যবসা)। সেই দোকানে রয়েছে মেয়েদের কসমেটিক,ছোট ছেলে মেয়েদের সালোয়ার কামিজ,ছোটদের খেলনাসহ হরেক রকমের মালামাল।
তিনি আরও জানান,গ্রামগঞ্জে ও শহর ঘুরে বিক্রি করেন এসব মালামাল। বেচা কেনাও ভালই হয়। ব্যবসার লাভের টাকা দিয়ে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। নিজে খেয়ে পড়ে চলেন। নিজস্ব ভিটে মাটি নেই তার। অন্যের এক শতাংশ জমির ওপর কোনো রকমে একটি ঝুঁপড়ি ঘর করে বসবাস করেন। তার একমাত্র সম্বল ভ্যান গাড়িটি।
ফাতেমা বলেন,পুরুষরা যদি পারে আমি কেনো পারবো না। এ জন্য সাহস করে রিকশাভ্যান হাতে নিয়ে আজ আমি সংসারের হাল ধরতে পেরেছি। চেয়ারম্যান মেম্বারের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাইনি। কারো কাছে ভিক্ষাও করিনি। কারো সহযোগিতাও নেইনি। সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাহ জানান,ফাতেমা একজন পরিশ্রমী নারী। সংসারের হাল ধরতে ওই পেশা বেছে নিয়েছেন তিনি। আমি তাকে আমার পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। বর্তমানে সে ভালোভাবে সংসার চালিয়ে তিন মেয়ের বিয়ে দিয়েছেন। আশা করি,সুবিধাবঞ্চিত অন্য নারীরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। কারণ ফাতেমা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ না করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। সে সমাজের একজন সফল নারী মডেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category