মোঃ আব্দুল খালেক নীলফামারী প্রতিনিধি:-নীলফামারীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের গাছবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াতকর্মী মো.দুলাল হোসেন (৫৪),নীলফামারী পৌর জামায়াতের সদস্য মো. আজিমুল হক (৩০),পৌর জামায়াতের রোকন আ. লতিফ শাহ (৪০),খোকশাবাড়ী ইউনিয়ন জামায়াতের সদস্য আশরাফ আলী (৪৮),একই ইউনিয়নের সদস্য মো.নুরুজ্জামান (৫০),সদর উপজেলা জামায়াতের রোকন মো.আবু সুফিয়ান (৩৯),পৌর জামায়াতের সদস্য মো.মোনা (২৪)। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তানভিরুল ইসলাম বলেন,নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে পূর্বের মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।