রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না আটকে নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬৩ Time View

নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না আটকে নারীর মৃত্যু

নীলফামারী জেলা প্রতিনিধি:-নীলফামারীতে চলন্ত অটোভ্যানের চাকায় শরীরের ওড়না পেচ লাগিয়ে মৃত্যু হয়েছে রাবেয়া বেগম (২৫) নামে এক নারীর বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় নামক এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে
নিহত রাবেয়া বেগম শিমুল বাড়ি ইউনিয়নের তেলিপাড়া এলাকার মোহাম্মদ সবুজ ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়,নিহত রাবেয়া বেগম মীরগঞ্জ বাজার থেকে অটোভ্যান করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় এলাকায় পৌঁছালে তার অসাবধানতার কারনে গলায় থাকা তার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন,পরে আহত রাবেয়া বেগম স্হানীয়রা উদ্ধার, করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোক্তারুল আলম বিষয় টি নিশ্চিত করে বলেন,খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম যায়,এবং বর্তমানে নিহত রাবেয়া বেগম এর লাশ টি নীলফামারীর সদর হাসপাতালের মর্গে রয়েছে, এবং এবিষয়ে আইনি ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category