বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল 

মোঃ কামরুল হাসান কাজল,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা গেট(জামতলা মোড়)হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান,উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন ও উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category