নির্বাচনীয় প্রচারণায় ভোটের মাঠে গাজীপুর ৩ -আসনের স্বতন্ত্র প্রার্থী
সাগর আহমেদ মিলন,ষ্টাফ রিপোর্টার:-এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গাজীপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান রহমান মিলন।মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক,বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগের মাধ্যমে তাঁর প্রচারণার সূচনা করেন তিনি।
প্রচারণার শুরুতেই অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে তাঁর লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন।এ সময় তিনি বলেন,এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
ইজাদুর রহমান মিলন জানান,শিক্ষা, স্বাস্থ্যসেবা,কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়ন তাঁর নির্বাচনী অগ্রাধিকার।তিনি বলেন,
“আমি দলীয় প্রভাবের বাইরে থেকে মানুষের কথা বলতে চাই।সাধারণ মানুষের সুখ-দুঃখ,দাবি ও অধিকার সংসদে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য।গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।অনেক ভোটার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইজাদুর রহমান মিলনের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন এবং তাঁকে সমর্থনের আশ্বাস দেন।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সমর্থক ও শুভানুধ্যায়ী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তাঁরা প্রচারণা কার্যক্রমে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।