নিরপেক্ষ সাংবাদিকতার বাতিঘর মনজুর হোসেনের জন্মদিনে মিলনমেলা
মোঃ শহিদুল ইসলাম,চট্রগ্রাম:-সততা,পেশাদারিত্ব ও নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে দেশের গণমাধ্যম অঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে চলেছেন।সেই সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান হিসেবে তাঁর অবদান স্মরণ করে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য এবং দেশের প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার(১৩ ডিসেম্বর)রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়।এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনী,নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব ও সংস্থার সহ-সভাপতি মো.আবুল বাসার মজুমদার,যুগ্ম মহাসচিব ও সাংবাদিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো,দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা,অর্থ সম্পাদক মো.সানভীর হোসেন, প্রচার সম্পাদক এম.হোসাইন আহমদ,তথ্যপ্রযুক্তি সম্পাদক নূরনবী সোহেল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন,ধর্ম সম্পাদক হাজী মো.শহিদুল ইসলামসহ সংস্থার অর্ধশতাধিক সাংবাদিক নেতা ও সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মুহাম্মদ মনজুর হোসেন একজন আদর্শ সাংবাদিক পরিবারে জন্মগ্রহণকারী নেতৃত্বের প্রতীক।তিনি সারাদেশে দক্ষ ও নৈতিক সাংবাদিক তৈরির কারিগর,জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের যোগ্য উত্তরসূরি।
বক্তারা আরও বলেন,সততা,পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আদর্শকে ধারণ করে তিনি সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সাংবাদিকবান্ধব নেতৃত্ব,সংগঠন গঠনে দূরদর্শী ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা রক্ষায় তাঁর অবদান আজ সর্বমহলে প্রশংসিত।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।