রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নিউজ পোর্টাল দেশদিগন্ত কতৃক হাজীপুরে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭ Time View

মোঃ রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি:- জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্ত এর পক্ষে হাজীপুর টাইমস মিডিয়া গ্রুপের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ ডিসেম্বর) পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাবি সহশিস হাজীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.সাঈদ এনাম।
হাজীপুর টাইমস সম্পাদক মাহদী হাসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এম এ আজিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দীন,পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান,সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজুর রহমান চৌধুরী তুহিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা.সাঈদ এনাম বলেন,যে জনপদে মেধাবীদের মূল্যায়ন করা হয়না,সে জনপদে মেধাবীররা জন্মায় না। তিনি দেশ দিগন্ত এর পক্ষ এমন মেধাভিত্তিক সৃজনশীল উদ্যোগ নেওয়ায় দেশদিগন্ত সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু সহ দেশদিগন্ত ও হাজীপুর টাইমসের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন হাজীপুর টাইমসের ইমরান আমির আলী,হাসানুজ্জামান রায়হান,জুবায়ের আহমদ,আহমেদ সাঈদ,আব্দুল কাইয়ূম তালুকদার,আহমদ শফি ও সাইফুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category