বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

ঢাকা,২০ ডিসেম্বর ২০২৩ নিউজ ডেস্ক:- দুর্দান্ত এক সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৭ উইকেটে হেরে যাওয়ায় নিজের ক্যামিও ইনিংসটি উদযাপন করতে পারলেন না টাইগার ওপেনার সৌম্য সরকার। প্রচন্ড চাপের মধ্যে থেকেই নিউজিল্যান্ড সফরে খেলতে এসেছিলেন ব্যর্থতার বৃত্তে আটকে থাকা সৌম্য। বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৪৪ রানের হারের পেছনে সৌম্যর বাজে পারফরমেন্সকে অনেকেই দায়ী করেছিলেন। ব্যর্থতার ব্যর্থতা থেকে বেরিয়ে দুর্দান্ত এক ইনিংসে বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়েছেন সৌম্য। দ্বিতীয় ম্যাচের পর সৌম্য বলেন,আমি আমার শতরান নিয়ে খুশি কিন্তু দল হেরে যাওয়ায় হতাশ। দল জিতলে এই সেঞ্চুরি বিশেষ কিছু হতো।
১৫১ বল খেলে ১৬৯ রানের রেকর্ডময় ইনিংস খেলেন সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ১৬৩ রানের রেকর্ড ভাঙ্গেন সৌম্য। তার ইনিংসটি দু’টি ভাগে বিভক্ত হয়েছিল। ইনিংসের শুরুর দিকে বেশ নড়বড়ে ছিলেন তিনি। হাফ-সেঞ্চুরির পর তিনবার জীবন পান এই বাঁ-হাতি ব্যাটার।
কিন্তু ১১৬ বলে ১০০ রান করার পর পুরানো রুপে ফিরেন সৌম্য। এরপর মাত্র ৩৫ বলে শেষ ৬৯ রান করেন তিনি। এতে ওয়ানডেতে তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের ১৫৮ রানের ইনিংসটি এতোদিন দ্বিতীয়স্থানে ছিলো। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৬ রানের মালিক লিটন দাস।সৌম্যর মহাকাব্যিক ইনিংস সত্ত্বেও ব্যাটিং স্বর্গে টপ অর্ডারদের ব্যর্থতায় ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের ইনিংসে প্রথম ১৭তম ওভারের মধ্যে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিলো টাইগাররা। জবাবে ৪৬ দশমিক ২ ওভারে ৩ উইকেটে ২৯৬ রান করে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
সৌম্যর মতে ৩৫০ রানের কাছাকাছি সংগ্রহ পেলে নিউজিল্যান্ডকে চাপে রাখা যেতো। তার দৃষ্টিতে পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে বড় স্কোর সম্ভব হতো।
তিনি বলেন,আমরা যদি পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারতাম,তাহলে হয়তো ভিন্ন কিছু হতো। ইনিংসের মাঝে আমরা দু’টি জুটি গড়েছি,কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট হারিয়েছি। এমনটা না হলে আমরা বড় সংগ্রহ পেতাম।সর্বশেষ পাঁচ ম্যাচে তিনবার শূণ্যতে আউট হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হয়েছিলেন সৌম্য। তারপরও চাপের মধ্যে থেকে সৌম্যর অনুপ্রাণিত হওয়া এবং ঘুড়ে দাঁড়ানো সহজ ছিল না।
সৌম্য বরেণ বিশেষ কিছু করেননি। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলেন। তিনি বলেন,আমরা নেটে কঠোর অনুশীলন করেছি। আমি অনেকদিন পর দলে এসেছি। খুব বেশি চিন্তা করছি না। শুধুমাত্র বলে ফোকাস রেখেছি এবং নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। সৌম্য আরও জানান,মিড-উইকেটের উপর দিয়ে নেওয়া পুল শট তাকে স্বাভাবিক খেলায় ফিরতে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category