শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

নারায়ণগঞ্জ বন্দরে ধর্ষনের মামলা দায়েরের ৩৬ ঘন্টা ব্যবধানে চট্টগ্রাম থেকে আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ:-বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী কে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়েরের ৩৬ ঘন্টা ব্যবধানে পুলিশ লম্পট প্রেমিক আব্দুল আহাদ চৌধুরী (৪২)কে চট্র্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে বুধবার (১০ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষক আব্দুল আহাদ চৌধুরী সুদূর চট্রগ্রাম জেলার লোহাগারা থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে।

এর আগে বুধবার (১০ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পাকুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।যার মামলা নং ৩(১)২৪। এর আগে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ টি আর জাহানের ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষনের ঘটনার ২৯ দিন পর গত সোমবার (৮ জানুয়ারী) রাতে লম্পট প্রেমিককে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

তথ্য সূত্রে জানাগেছে,বন্দর থানার আমিন আবাসিক এলাকার টিআর জাহানের ভাড়াটিয়া ২৫ বছরের এক যুবতী সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চট্রগ্রাম জেলার লোহাগাড়ায় থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে মোঃ আব্দুল আহাদ চৌধুরী।সে সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আব্দুল আহাদ চৌধুরী বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে উল্লেখিত নারী সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিকেল ৫টায় ১নং বিবাদী মোঃ আব্দুল আহাদ চৌধুরী উল্লেখিত যুবতী নারী ভাড়াটিয়া বাড়িতে আসে। পরে একই তারিখে সন্ধ্যা ৭টায় যুবতী নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তিতে ভূক্তভোগী নারী বিয়ে জন্য চাপসৃষ্টি করলে ওই সময় লম্ট ধর্ষক কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই ফয়েজ গণমাধ্যমেকে জানায়,ধর্ষন মামলা দায়েরের ৩৬ ঘন্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পাকুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল আহাদ চৌধুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।পরে ধৃতেক উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category