নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা
মোঃআল মামুন,(নান্দাইল)ময়মনসিংহ:-ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলের বিতর্কিত মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ এখন চূড়ান্ত রূপ নিয়েছে।
আজ,বুধবার,১০ ডিসেম্বর,২০২৫ ইং তারিখে, চারজন প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশীর হাজার হাজার সমর্থক ঐক্যবদ্ধভাবে এক বিশাল মশাল মিছিল বের করেন।এই তীব্র প্রতিবাদ স্পষ্ট বার্তা দিচ্ছে যে,নান্দাইলের জনগণ কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে না,এই মনোনয়ন বাতিল করতেই হবে।বিক্ষুব্ধ নেতারা ও তাদের সমর্থকরা এক সুরে আওয়াজ তুলেছেন—অবিলম্বে এই আসন থেকে বিতর্কিত মনোনয়ন বাতিল করতে হবে।
তাদের স্পষ্ট ঘোষণা:”যাঁরা দিনের পর দিন দলের জন্য রক্ত ঝরিয়েছেন,হামলা মামলার শিকার হয়েছে,জেল কাটতে হয়েছে তাঁদের উপেক্ষা করে যে মনোনয়ন দেওয়া হয়েছে,তা নান্দাইলবাসী মেনে নেবে না বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তারা আরো বলেন,দোলের হাই কমান্ডের উদ্দেশ্য করে আপনাদেরকে অবশ্যই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
নান্দাইলের সর্বসাধারণ মনে করছেন,এই চরম অসন্তোষ ও নেতাকর্মীদের বিভেদ যদি দ্রুত সমাধান না হয়,তবে আসন্ন নির্বাচনে দলের নিশ্চিত ভরাডুবি ঘটবে।স্থানীয়দের দাবি,যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করার ফল ভুগতে হবে পুরো দলকেই।জনতা এখন প্রতিবাদে মুখর,এবং তাদের ভোট যেন সঠিক প্রার্থীকে দেওয়ার মাধ্যমেই এই প্রতিবাদের প্রতিফলন ঘটবে।
এই মশাল মিছিল শুধু একটি প্রতিবাদ নয়,এটি নান্দাইলের গণমানুষের আবেগের স্ফুলিঙ্গ— যা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে,এই আসন থেকে দলটি ঐক্যবদ্ধ থাকতে পারবে,নাকি ভাঙনের মুখে পড়বে।